ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ১০ জুলাই ২০২২   আপডেট: ২০:৪৫, ১০ জুলাই ২০২২
ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

বলিউড সুপারস্টার শাহরুখ খান। বিশ্বে তার কোটি কোটি ভক্ত।

এদিকে বিশেষ দিনগুলোতে শাহরুখের বাড়ি মান্নাতের সামনে ভিড় করেন তার ভক্তরা। রোববার (১০ জুলাই) ঈদুল আজহা উপলক্ষেও এর ব্যতিক্রম হয়নি। আর প্রতিবারের মতো শাহরুখও তাদের নিরাশ করেননি। ছেলে আব্রাম খানকে নিয়ে মান্নাতের ব্যালকনিতে হাজির হন এই তারকা। এরপর ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।

আরো পড়ুন:

পরবর্তী সময়ে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, শাহরুখ খান টি-শার্ট ও নীল প্যান্ট পরা। অন্যদিকে, আব্রাম পরেছিলেন লাল টি-শার্ট ও কালো প্যান্ট।

শাহরুখকে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্তরা। একজন লিখেছেন, ‘এটা প্রত্যাশা করিনি। আমার দিনটিই বিশেষ করে দিলেন।’ অপর একজন লিখেছেন, ‘চাঁদ দেখা গেছে’। অন্য একজন মন্তব্য করেছেন, ‘ঈদের দিন শাহরুখ ও আব্রাম একসঙ্গে, সোনায় সোহাগা।’

গত কয়েক বছর ধরে সিনেমা থেকে দূরে ছিলেন শাহরুখ। তবে বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। যশ রাজ ফিল্মসের ‘পাঠান’ সিনেমায় অভিনয় করছেন তিনি। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমারের ‘জওয়ান’ সিনেমায় তাকে দেখা যাবে। পাশাপাশি রাজকুমার হিরানির ‘দুনকি’ সিনেমার মাধ্যমে পর্দায় হাজির হবেন শাহরুখ।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়