ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন লুকে ভাইরাল আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৩০ জুলাই ২০২২   আপডেট: ১৪:৪০, ৩০ জুলাই ২০২২
নতুন লুকে ভাইরাল আল্লু অর্জুন

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। নতুন লুকে আলোচনায় এই অভিনেতা।

শুক্রবার (২৯ জুলাই) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছেন আল্লু অর্জুন। এতে তাকে লাল-কালো শার্ট, কালো জ্যাকেট, কাচা-পাকা চুল, পাশাপাশি তার কানে দুল ও চোখে চশমা দেখা গেছে। ছবির ক্যাপশনে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাখ্যাত এই তারকা লিখেছেন, ‘সতর্কীকরণ: ধূমপান স্বাস্থ্যর জন্য অত্যন্ত ক্ষতিকর।’

আরো পড়ুন:

ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়েছে। অনেকেই ধারণা করছেন ছবিটি ‘পুস্পা: দ্য রুল’ সিনেমায় আল্লুর লুক। ছবির নিচে ভক্তদের একজন মন্তব্য করেছেন, ‘চমৎকার পরিবর্তন, সব সময়ই চমকে দেন।’ অপর একজন লিখেছেন, ‘এটা কি পুষ্পা টু সিনেমায় তার লুক?’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘এই লুকে আমি পুষ্পার অনুভূতি পাচ্ছি।’

গত বছর ডিসেম্বর মুক্তি পায় আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। এটি পরিচালনা করেছেন সুকুমার। এর সংগীতায়োজনে করেছেন দেবী শ্রী প্রসাদ। বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। চলতি বছরের শেষ দিকে এটি মুক্তির কথা রয়েছে।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়