ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আরিয়ান আমার ক্রাশ ছিল: অনন্যা পান্ডে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৩১ জুলাই ২০২২   আপডেট: ১৬:৩০, ৩১ জুলাই ২০২২
আরিয়ান আমার ক্রাশ ছিল: অনন্যা পান্ডে

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। এই অভিনেত্রী জানিয়েছেন, সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ওপর ক্রাশ ছিল তার।

আলোচিত টক শো ‘কফি উইথ করন’-এর নতুন সিজন শুরু হয়েছে। সম্প্রতি এর একটি পর্বে হাজির হন অনন্যা। এই সময় তাকে শাহরুখ খানের পরিবারের সঙ্গে বেড়ে ওঠার বিষয়ে প্রশ্ন করেন অনুষ্ঠানের সঞ্চালক করন জোহর। অনন্যা জানান, শাহরুখ খানের মেয়ে সুহানা ও অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর তার ঘনিষ্ঠ বন্ধু। তারা একসঙ্গে শাহরুখের বাড়িতে খেলে খেলেই বড় হয়েছেন।

আরো পড়ুন:

আরিয়ান খানের প্রতি ক্রাশ ছিল কিনা জানতে চাইলে অনন্যা বলেন, ‘অবশ্যই, সে অনেক সুন্দর। আরিয়ানের ওপর ক্রাশ ছিল।’ তাহলে সম্পর্ক কেন প্রেম পর্যন্ত গড়ায়নি প্রশ্ন করা হলে এই অভিনেত্রী আরিয়ানকে উদ্দেশ্য করে বলেন, ‘তাকেই জিজ্ঞেস করুন।’

জয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন সুহানা। অন্যদিকে, ধর্মা প্রোডাকশনের ‘বেধাড়াক’ সিনেমা দিয়ে শানায়ার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে। সিনেমায় কাজ করতে গিয়ে তাদের বন্ধুত্বে চিড় ধরার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? এমন প্রশ্নের উত্তরে অনন্যা বলেন, ‘আমাদের সম্পর্ক এখন আর বন্ধুত্বের মধ্যে সীমাবন্ধ নেই। আমরা একটি পরিবার। সব সময় সেটিই ছিলাম। আমার মনে হয় না আমাদের বন্ধুত্বে কোনো প্রভাব পড়বে। পরস্পরের প্রতি আমাদের প্রকৃত ভালোবাসা রয়েছে। আমাদের স্বপ্ন ছিল অভিনয় করা। সকলের সেই স্বপ্ন পূরণ হচ্ছে। সুহানা, শানায়া সঙ্গে আমার সাফলতায় খুশিই হবো।’

অনন্যার পরবর্তী সিনেমা ‘লাইগার’। এতে বিজয় দেবরকোন্ডার সঙ্গে দেখা যাবে তাকে। স্পোর্টস-অ্যাকশন ঘরানার সিনেমাটি পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির ও তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে। করন জোহর প্রযোজিত এই সিনেমা আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে। সিনেমাটি মাধ্যমে বলিউডে পা রাখছেন বিজয় দেবরকোন্ডা।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়