ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘ওয়ান ইলেভেন’-এ গাউসুল আলম শাওন

প্রকাশিত: ১৬:২৪, ১২ জুন ২০২৩  
‘ওয়ান ইলেভেন’-এ গাউসুল আলম শাওন

কিছুদিন আগে ‘ওয়ান ইলেভেন’ নামের চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন তরুণ নির্মাতা কামরুল ইসলাম রিফাত। এবার এই সিনেমায় যুক্ত হয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব গাউসুল আলম শাওন।

সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রের একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন তিনি, পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজক হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

আরো পড়ুন:

গত ১০ জুন রাজধানীর একটি রেস্তোরাঁয় এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক রবিন শামস। মিডিয়া পোস্টের ব্যানারে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন হুমায়ুন কবির বিশ্বাস। এর সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।

‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন। এছাড়াও অনেক মেধাবী ও গুণী অভিনয়শিল্পী এরই মধ্যে চলচ্চিত্রটির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। খুব শিগগির চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়