তালেবান সরকারকে অবৈধ বললো পাকিস্তান
আফগানিস্তানের তালেবান সরকারকে অবৈধ বলেছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন।
আতাউল্লাহ তারার বলেছেন, “পাকিস্তানে আত্মঘাতী হামলা এবং সন্ত্রাসী হামলার মধ্যে একটি যোগসূত্র রয়েছে। আফগানিস্তান এই সন্ত্রাসীদের প্রশিক্ষণ এবং এই সন্ত্রাসীদের সকল ধরণের সহায়তা দিচ্ছে যারা পাকিস্তানে এসে নিরীহ বেসামরিক নাগরিকদের, আমাদের নিরাপত্তা কর্মীদের হত্যা করে।”
তিনি আফগান সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বলেন, “(তারা) নারী, সংখ্যালঘু এবং শিশুদের দমন করার চেষ্টা করে। এবং তারা আফগানিস্তানের নাগরিকদের মৌলিক অধিকার হরণ করেছে। তাই, আমি এটিকে একটি অবৈধ শাসনব্যবস্থা বলব।”
তারার বলেন, “আফগান তালেবান শাসনব্যবস্থা সম্পূর্ণরূপে সন্ত্রাসীদের সাথে যুক্ত এবং সন্ত্রাসীদের সম্পূর্ণরূপে সমর্থন করে।”
শুক্রবার ভোরে আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলা চালিয়েছে পাকিস্তান। আর আফগানিস্তানের তালেবান জানিয়েছে, তারা যৌথ সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়ে জবাব দিয়েছে।
ঢাকা/শাহেদ
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি