ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লেজের ব্যাটে জিতল ইংল্যান্ড, শঙ্কায় নিউ জিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৬  
লেজের ব্যাটে জিতল ইংল্যান্ড, শঙ্কায় নিউ জিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচেও জয় পেয়েছে ইংল্যান্ড। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তারা ৩ বল হাতে রেখে ৪ উইকেটে হারিয়েছে নিউ জিল্যান্ডকে।

নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৯ রান তোলে। জবাবে ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬১ রান করে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

আরো পড়ুন:

ইংল্যান্ডকে অবশ্য জিতিয়েছেন লেজের ব্যাটসম্যানরা। ৫৮ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ডকে শেষ ওভারে জেতান উইল জ্যাকস ও রেহান আহমেদ। ১০০ রানের মাথায় পঞ্চম ও ১১৭ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়েছিল সাবেক চ্যাম্পিয়নরা। কিন্তু সপ্তম উইকেটে জ্যাকস ও রেহান ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। জ্যাকস ১৮ বলে ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৩২ রান করেন। রেহান ৭ বলে ১টি চার ও ২ ছক্কায় করেন অপরাজিত ১৯ রান।

তাদের আগে স্যাম কারান ২৪, টম ব্যান্টন ৩৩, জ্যাকব বেথেল ২১ ও হ্যারি ব্রুক ২৬ রান করে দলের জয়ে অবদান রেখে যান।

বল হাতে নিউ জিল্যান্ডের রাচিন রবীন্দ্র ৪ ওভারে ১৯ রানে ৩টি উইকেট নেন। ম্যাচসেরা হন ইংল্যান্ডের জ্যাকস।

তার আগে অবশ্য ইংল্যান্ডের স্পিন বোলিং তোপে নিউ জিল্যান্ডের সংগ্রহ বড় হয়নি। কেউ ছুঁতে পারেননি ফিফটি। গ্লেন ফিলিপস ২৮ বলে ৪টি চার ও ১ ছক্কায় করেন সর্বোচ্চ ৩৯ রান। উদ্বোধনী ব্যাটার টিম সেইফার্ট করেন ৩টি চার ও ২ ছক্কায় ৩৫ রান। ফিন অ্যালেনের ব্যাট থেকে আসে ৩ ছক্কায় ২৯ রান। এছাড়া মার্ক চ্যাপম্যান ১৫, কোল ম্যাককনকি ১৪ ও রাচিন রবীন্দ্র করেন ১১ রান।

বল হাতে ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ ৪ ওভারে ২৮ রানে ২টি ও রেহান আহমেদ ৩ ওভারে ২৮ রানে নেন ২টি উইকেট। উইল জ্যাকসও ৪ ওভারে ২৩ রানে নেন ২টি উইকেট। 

এই জয়ে জয়ে সুপার এইটের তিন ম্যাচের তিনটিই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠল ইংলিশরা। অন্যদিকে নিউ জিল্যান্ডের সেমিফাইনাল ভাগ্য ঝুলে গেল।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়