ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মার্কিন কর্মকর্তাদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬  
মার্কিন কর্মকর্তাদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ

ইরানের উপর মার্কিন হামলার হুমকির কারণে ইসরায়েল থেকে অতিরিক্ত সরকারি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরার আদেশ দিয়েছে। শুক্রবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা এক বিবৃতিতে বলেছেন, মার্কিন নাগরিকদের ‘বাণিজ্যিক বিমান চলাচলের সময় ইসরায়েল ত্যাগ করার কথা বিবেচনা করা উচিত।’

আরো পড়ুন:

তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা বৃহস্পতিবার অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর এই সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহে আরো আলোচনা অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। 

পররাষ্ট্র দপ্তরের সতর্কীকরণের পরিপূরক হিসেবে ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মীদের কাছে  রাষ্ট্রদূত মাইক হাকাবির পাঠানো একটি বার্তায় বলা হয়েছে, যারা চলে যেতে চান তারা ‘আজই দেশত্যাগ করুন।’

তিনি স্থানীয় সময় রাত ১২টা ৪ মিনিটে দূতাবাসের কর্মীদের সাথে যোগাযোগ করে যেকোনো জায়গায় ফ্লাইট বুক করার আহ্বান জানিয়েছেন।

হাকাবি লিখেছেন, “যেকোনো জায়গা থেকে আপনি ডিসির উদ্দেশ্যে ভ্রমণ করতে পারেন, সেখানে সিট পাওয়ার দিকে মনোযোগ দিন, তবে প্রথম অগ্রাধিকার হবে দ্রুত দেশ থেকে বেরিয়ে আসা।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়