ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

একসঙ্গে জয়া, মেহজাবীন ও রায়হান রাফী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২৩ জুন ২০২৫   আপডেট: ১৪:২২, ২৩ জুন ২০২৫
একসঙ্গে জয়া, মেহজাবীন ও রায়হান রাফী

জয়া আহসান, রায়হান রাফী, মেহজাবীন চৌধুরী

দুই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও মেহজাবীন চৌধুরী। তাদের সঙ্গে আছেন আলোচিত নির্মাতা রায়হান রাফী। এই তিন তারকাকে এবার এক ফ্রেমে দেখা যাবে একটি আন্তর্জাতিক ক্যাম্পেইন বিজ্ঞাপনে।

রবিবার (২২ জুন) রাজধানীর নিকেতনে এর শুটিং সম্পন্ন হয়। বিজ্ঞাপনটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘পিন হুইল ফিল্ম’। এটি পরিচালনা করেছেন দেশের একজন তরুণ নির্মাতা। একদিনেই পুরো শুটিং শেষ হয়েছে।

আরো পড়ুন:

এই ক্যাম্পেইন বিজ্ঞাপনের আওতায় মোট আটটি রিল ভিডিও তৈরি করা হয়েছে। এর মধ্যে জয়া, মেহজাবীন ও রাফী—প্রত্যেককে দেখা যাবে দুটি করে পৃথক রিলে। আর বাকি দুইটি রিলে থাকবেন তারা একসঙ্গে।

তবে এদিন নিকেতনে শুধু রায়হান রাফী ও মেহজাবীনের শুটিং হয়েছে। কারণ জয়া আহসানের অংশ ঈদের আগেই শুট করা হয়েছিল।

বর্তমানে জয়া রয়েছেন কলকাতায়, তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-এর কাজ নিয়ে ব্যস্ত। সিনেমাটি পরিচালনা করছেন কৌশিক গাঙ্গুলী। এ ছাড়া ১৮ জুলাই ভারতে মুক্তি পাবে জয়ার আরেক সিনেমা ‘ডিয়ার মা’, পরিচালনায় আছেন অনিরুদ্ধ রায়চৌধুরী।

অন্যদিকে এবারের ঈদে মেহজাবীনের নতুন কোনো কাজ মুক্তি না পেলেও, বড় পর্দায় পাওয়া গেছে জয়ার দাপুটে উপস্থিতি। তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমায় তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে। পাশাপাশি ‘তাণ্ডব’ সিনেমায় সাংবাদিক চরিত্রে জয়াকে দেখা গেছে। এটি পরিচালনা করেন রায়হান রাফী।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়