ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রুমিন ফারহানার সঙ্গে কী করছেন ভাবনা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১৯ মার্চ ২০২৬   আপডেট: ১২:২০, ১৯ মার্চ ২০২৬
রুমিন ফারহানার সঙ্গে কী করছেন ভাবনা?

রুমিন ফারহানা ও ভাবনার এ ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তাদের চোখে-মুখে বয়ে যাচ্ছে আনন্দের ঢেউ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কয়েকটি ছবিতে এমন দৃশ্য দেখা যায়।  

এসব ছবির ক্যাপশনে আশনা হাবিব ভাবনা লেখেন—“আমরা কি করছি একসাথে? অভিনয়, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন না কি অন‍্যকিছু? দেখা হচ্ছে ঈদে রুমিন ফারহানা আপা।”  

আরো পড়ুন:

দুই অঙ্গনের দুই আলোচিত তারকাকে একসঙ্গে দেখে নেটিজেনরাও কৌতূহল প্রকাশ করেছেন। ভাবনাও বিষয়টি নিয়ে প্রশ্ন রেখেছেন। ফলে ভক্ত-অনুরাগীরা জানতে চেয়েছেন তারা একসঙ্গে কী করছেন? 

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ভণিতা করলেও খোলামেলা কথা বলেছেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি লেখক, কবি ও চিত্রশিল্পী হিসেবেও পরিচিত এই অভিনেত্রী জানান, প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লেখালেন। ঈদুল ফিতর উপলক্ষে একটি টিভির সম্পাদকীয় সঞ্চালনায় দেখা যাবে তাকে। এ অনুষ্ঠানে ভাবনার অতিথি হয়েছেন মন্ত্রী ও এমপিরা! তারই একটি পর্বে দেখা যাবে রুমিন ফারহানাকে। 

সঞ্চালনা ভাবনার নতুন অভিজ্ঞতা। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত তিনি। এই অভিনেত্রী বলেন, “প্রথমবারের মতো উপস্থাপনা করেছি। বরাবরই আমি গতানুগতিক কাজের চেয়ে নতুনত্ব ও বৈচিত্র্য খুঁজি। তারই ধারাবাহিকতায় ঈদের সম্পাদকীয় উপস্থাপনা করেছি। এই অনুষ্ঠানের পরিকল্পনা ভালো লাগায় কাজটি করতে আগ্রহী হয়েছি। নতুন এক অভিজ্ঞতা হয়েছে। আশা করছি, পাঁচ দিনব্যাপী এই ঈদ আয়োজন সবার ভালো লাগবে।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়