ঢাকা     মঙ্গলবার   ১৯ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৯ মে ২০২৬  
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের বহুল আলোচিত নির্বাচন আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণের মাধ্যমে শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হবেন। 

সোমবার (১৮ মে) শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি মিশা সওদাগর। 

আরো পড়ুন:

অভিনেতা মিশা সওদাগর বলেন, “আমি সবসময় সঠিক সময়ে সঠিক কাজ করার পক্ষে। সমিতির মেয়াদ শেষ হয়েছে, তাই দেরি না করে দেশে ফিরে এসেছি। আমার কারণে নির্বাচনের তারিখ আটকে থাকুক, সেটা চাইনি। আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ৩ জুলাই এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।” 

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে চলচ্চিত্রাঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও নানা হিসাব-নিকাশ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একটি প্যানেল থেকে লড়বেন চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলে রয়েছেন অভিনেতা শিবা শানু ও চিত্রনায়ক জয় চৌধুরী।  

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল পরিষদের মেয়াদ শেষ হয়। এরপর থেকেই নতুন নির্বাচনের তারিখ নিয়ে শিল্পী মহলে নানা আলোচনা চলছিল।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়