ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদে সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গায় দর্শনার্থীর ভিড়

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১৮ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদে সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গায় দর্শনার্থীর ভিড়

হবিগঞ্জ প্রতিনিধি : এক মাস রোজা রাখার পর উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিন বৃষ্টি উপপেক্ষা করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা বন্যপ্রাণি অভয়ারণ্যে দর্শনার্থীদের ঢল নামে।

 

ঈদে ঘুরতে বের হওয়া মানুষের জন্য এসব স্থান ঢেলে সাজানো হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। ঈদ উপলক্ষে দর্শনার্থী ও পর্যটকদের ঢল থাকবে আরো কয়েক দিন।

 

সকাল থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। দুপুরে উদ্যানে উপচেপড়া ভিড় দেখা যায়। বৃষ্টি অব্যাহত থাকায় বিকেলের দিকে দর্শনার্থীদের চাপ কমে যায়।



 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৫/মামুন চৌধুরী/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়