ঢাকা     শুক্রবার   ০৬ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২১ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রকাশিত হয়েছে কিযী তাহ্‌নিন-এর গল্পগ্রন্থ ‘মসলার কৌটা’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ৬ মার্চ ২০২৬   আপডেট: ০৯:৪৫, ৬ মার্চ ২০২৬
প্রকাশিত হয়েছে কিযী তাহ্‌নিন-এর গল্পগ্রন্থ ‘মসলার কৌটা’

‘অমর একুশে বইমেলা-২০২৬’ এ প্রকাশিত হয়েছে কথাশিল্পী কিযী তাহ্‌নিন-এর গল্পগ্রন্থ ‘মসলার কৌটা’।

গল্পগুলোতে— সূত্রাপুর থেকে ভাগলপুর, রূপসা ব্রিজ থেকে গ্রিনরোডের গলি, চুড়িহাট্টার বিকেল— শহরজুড়ে ছড়িয়ে থাকা মানুষ, গন্ধ, শব্দ, স্মৃতি, অব্যক্ত প্রেম আর অনুচ্চারিত অনুভব এখানে মিশেছে এক অদ্ভুত বাস্তবতায়।

আরো পড়ুন:

মাখনের বোকা চোখ, আসমানী বেগমের গোপন আয়না, বেস্টসেলার লেখকের আঙুল ফুঁড়ে জেগে ওঠা বাস্তবতা, এমদাদ সাহেবের বিকেলের ঘুমহীনতা, মনিকার মসলার ঘ্রাণ— এইসব চরিত্র ও মুহূর্তের বুননে পাতায় পাতায় রচিত হয়েছে আমাদের পরিচিত দিনযাপনের অদেখা প্রতিচ্ছবি।

মসলার কৌটা বইটির প্রচ্ছদ করেছেন সৌরভ চৌধুরী। বইটির মূল্য: রাখা হয়েছে ২১০ টাকা। বইমেলায় ‘মসলার কৌটা’ গ্রন্থটি পাওয়া যাবে পাঞ্জেরীর (৭৮৫-৭৮৯ নম্বর) স্টলে। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়