ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৪ অক্টোবর থেকে টিকার প্রথম ডোজ বন্ধ

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ০৯:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০২২
৪ অক্টোবর থেকে টিকার প্রথম ডোজ বন্ধ

টিকার মেয়াদ শেষ হয়ে আসাসহ নানা কারণে আগামী ৪ অক্টোবর থেকে করোনা টিকার প্রথম ডোজ আর দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম চলমান থাকবে।

রোববার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী করোনা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন চলবে। 

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে বাদ পড়া সবাইকে প্রথম ডোজের ভ্যাকসিন নিতে হবে। অন্যথায় ৪ অক্টোবর থেকে আর প্রথম ডোজ পাওয়া যাবে না। 

গত শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন হোটেলে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে প্রায় ৩৩ লাখ মানুষ এখনও করোনা টিকার প্রথম ডোজ এবং প্রায় ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নেননি। তাই আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে টিকার বিশেষ ক্যাম্পেইনে বাদ পড়া সবাইকে টিকার প্রথম ডোজ নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

ঢাকা/মেসবাহ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়