ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭৬ লাখের বেশি মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ২৫ অক্টোবর ২০২২  
বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭৬ লাখের বেশি মানুষ

করোনা সংক্রমণ রোধে সারা দেশে সোমবার (২৪ অ‌ক্টোবর) পর্যন্ত মোট ৫ কোটি ৭৬ লাখেরও বেশি মানুষ বুস্টার ডোজ টিকা নিয়েছেন। সোমবার একদিনেই সারা দেশে বুস্টার ডোজ নিয়েছেন ২৮ হাজারের বেশি মানুষ।

মঙ্গলবার (২৫ অ‌ক্টোবর) স্বাস্থ্য অ‌ধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আরো পড়ুন:

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষ‌রিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক‌রোনা টিকা কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৬০ লাখ ২ হাজার ৫৩০ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪০ লাখ ১ হাজার ৯১৬ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ৭৫৪ জন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৯ হাজার ৭৭৬ জন, দ্বিতীয় ডোজ ৫ হাজার ১২৭ জন এবং বুস্টার ডোজ টিকা নিয়েছেন ২৮ হাজার ২৩৬ জন মানুষ।

এসব টিকার ম‌ধ্যে র‌য়ে‌ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় এবছ‌রের ২৭ জানুয়ারি। আর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৫ বছর বয়সী যেকোনো মানুষ টিকা নিতে পারছে।

ঢাকা/মেসবাহ/ইভা ​​​​​​​

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়