ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিশ্ব মিডিয়ায় গোলাম আযমের মৃত্যুর খবর

কামরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ২৪ অক্টোবর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব মিডিয়ায় গোলাম আযমের মৃত্যুর খবর

মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে ২০১২ সালে ঢাকার একটি আদালতে গোলাম আযমকে হাজির করা হয় (ফাইল ফটো)

ডেস্ক রিপোর্ট : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির ও দলটির আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত গোলাম আযমের মৃত্যুর খবর বিশ্বের প্রভাবশালী প্রায় সব মিড়িয়াতে গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে।

 

ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি ‘বাংলাদেশ ইসলামিস্ট লেডার গোলাম আযম ডাইস এইজড ৯১’ শিরোনামে খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের বৃহৎ ইসলামপন্থী দলের বিতর্কিত সাবেক নেতা গোলাম আযম ৯১ বছর বয়সে মারা গেছেন। ঢাকা সূত্রের বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার রাতে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।  

 

যুক্তরাষ্ট্র ও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ‘সাজাপ্রাপ্ত  বাংলাদেশের প্রাক্তন ইসলামপন্থী নেতা মারা গেছে’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, প্রাক্তন বাংলাদেশি ইসলামপন্থী দলের নেতা, যাকে গত বছর যুদ্ধাপরাধের মামলায় জেল দিলে দেশব্যাপী ব্যপক সংঘর্ষ হয় তিনি দেশটির একটি সরকারি হাসপাতালের প্রিজন সেলে হার্ট অ্যাটাকে মারা গেছেন।

 

ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মুখপাত্র আবদুল মজিদ ভুঁইয়ার বরাত দিয়ে বলা হয়, লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর গোলাম আযম মারা যান।

 

ফ্রান্সভিক্তিক জনপ্রিয় সংবাদ সংস্থা এএফপিতেও গুরুত্বসহকারে গোলাম আযমের মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়। বাংলাদেশের ইসলামপন্থী যুদ্ধাপরাধী গোলাম আজম মারা গেছেন। বাংলাদেশি যুদ্ধাপরাধী গোলাম আযম ৯১ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেছেন। দেশটির স্বাধীনতা যুদ্ধের সময় নৃশংসতায় ৯০ বছরের কারাদ-প্রাপ্ত গোলাম আযম মাত্র এক বছর সাজা খাটার পর হাসপাতালের প্রিজন সেলে মারা গেলেন। 

 

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন ‘সাজাপ্রাপ্ত জামায়াত ইসলামীর নেতা ঢাকায় মারা গেছেন’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। সংবাদে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছর কারাদ-প্রাপ্ত ইসলামপন্থী নেতা গোলাম আযম ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।

 

ভারতের প্রায় সব গণমাধ্যমে এ খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। সাজাপ্রাপ্ত বাংলাদেশ প্রাক্তন ইসলামী নেতা গোলাম আযম মারা গেছেন শিরোনামে সংবাদ প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়া।     

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ অক্টোবর ২০১৪/কামরুজ্জামান

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়