ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু ২৯৭৯

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০০, ১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু ২৯৭৯

করোনাভাইরাস সংক্রান্ত কোভিড-১৯ রোগ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

এ পর্যন্ত এ রোগে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৭৯ জনের। নতুন করে চীনে এ রোগে ৩৫ জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছেন ৫৭৩ জন। 

রোববার চীনের স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

চীনের মূল ভূখণ্ডের বাইরে দক্ষিণ কোরিয়ায় এ রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। গতকাল শনিবার দক্ষিণ কোরিয়ায় এক দিনে কভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮১৩ জন। সব মিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন হাজার ১৫০ জনে দাঁড়াল।

এ ছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরো চারজন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হলো ১৬ জন।

মহামারি ঠেকাতে সব দেশকে সতর্কতামূলক প্রস্তুতি রাখতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার বিশ্বজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ডব্লিউএইচও।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। তবে প্রাদুর্ভাবটি এখন কেন্দ্র পরিবর্তন করে বিশ্বের অন্যান্য দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালি।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়