ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনাভাইরাসে অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৩, ১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাসে অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু

অস্ট্রেলিয়ায় পার্থ শহরের একটি হাসপাতলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৮ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।

রোববার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের প্রধান স্বাস্থ্যকর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের প্রধান স্বাস্থ্যকর্মকর্তা রবার্টসন বলেন, জাপানের প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে নিয়ে আসার পর করোনায় মারা যাওয়া ব্যক্তিটিকে পার্থের একটি হাসপাতালে আলাদা করে রাখা হয়েছিল। তবে মৃত ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ভাগ্যক্রমে অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি প্রথম মারা গেলেন। আমরা তার পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি।

জানা গেছে, মারা যাওয়া ওই ব্যক্তির স্ত্রীও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। । বিশ্বের ৫৩ টি দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়