ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফগানিস্তানে গনি-আব্দুল্লাহর ক্ষমতার ভাগাভাগি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আফগানিস্তানে গনি-আব্দুল্লাহর ক্ষমতার ভাগাভাগি

আফগানিস্তানে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করলেন প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহ। এর মধ্য দিয়ে গত কয়েক মাস ধরে দেশটিতে চলা রাজনৈতিক সংকটের অবসান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

গনির মুখপাত্র রোববার টুইটারে জানিয়েছেন, আব্দুল্লাহ তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় নেতৃত্ব দেবেন এবং তার দলের সদস্যরা মন্ত্রিসভার সদস্য হিসেবে থাকবে। তাৎক্ষনিকভাবে বিস্তারিত আর কিছু জানাননি ওই মুখপাত্র।

রাজনৈতিক অচলাবস্থা নিরসনের খবরটি এমন সময় এলো যখন আফগানিস্তানকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা করতে হচ্ছে। এই সংকটের ওপর আবার রয়েছে ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবিলা এবং তালেবানের সঙ্গে শান্তি আলোচনা অব্যাহত রাখা।

আব্দুল্লাহ এর আগে আশরাফ গনির সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি অনুযায়ী আফগানিস্তানের ‘প্রধান নির্বাহী’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর সেই পদ হারান তিনি। তবে জালিয়াতির অভিযোগ তুলে আব্দুল্লাহ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছিলেন। শুধু তাই নয়, নিজেকে প্রেসিডেন্ট দাবি করে ৯ মে আলাদা শপথ অনুষ্ঠানও করেছিলেন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়