ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেউ বলছেন দিদি জয়ী, কেউ বলছেন দাদা!

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ২ মে ২০২১   আপডেট: ২০:৫৫, ২ মে ২০২১
কেউ বলছেন দিদি জয়ী, কেউ বলছেন দাদা!

চরম নাটকীয়তা দেখা দিয়েছে পশ্চিম বঙ্গে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারীর আসনে নির্বাচন নিয়ে। প্রথমে বলা হলো, মমতা জিতেছেন। প্রায় সব মিডিয়া সঙ্গে সঙ্গে সেই নিউজ করলো। মমতা জিতেছেন এখানে ১২০১ ভোটে। খানিকবাদে পাল্টে গেলো সেই সুর। বলা হলো ভোট আবার পুনঃগননা হচ্ছে। এবার সেই গননায় জিতে গেলেন শুভেন্দু। নন্দীগ্রামের এই ভোট নিয়ে কেউ বলছেন দিদি জিতেছেন, কেউ বলছেন দাদা!

বিভ্রান্তি তৈরি হয় পশ্চিম বঙ্গে নন্দীগ্রাম আসনের এই নির্বাচনের ফল নিয়ে। ১৭ রাউন্ড শেষে নির্বাচনের ফল ঘোষণার পর ভারতের প্রায় সবকটি শীর্ষ স্থানীয় মিডিয়া জানায়, এই আসনে মমতা ব্যানার্জি ১২০১ ভোটে হারিয়েছেন শুভেন্দু অধিকারীকে। মমতাকে অভিনন্দন জানিয়ে অনেকে টুইটও করেন এ সময়। কিন্তু সন্ধ্যার আলো ফুরিয়ে রাত নামতেই পাল্টে গেলো যেন ভোটের ফল! বলা হলো, এই আসনের ভোট পুনঃগননা হচ্ছে। সেই গননা শেষে জানানো হলো এবার জিতেছেন শুভেন্দু অধিকারী! 

আরো পড়ুন:

এটা কিভাবে সম্ভব? 
কলকাতার এক সতীর্থ সাংবাদিক বন্ধু জানালেন, ‘দিদির বলে দাদা বোল্ড হওয়ার অনেক পরে আম্পায়ার হাত তুলে জানালেন, ওটা ছিল নো বল!’

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে ফোনে শুভেন্দু অধিকারী বলেনছেন, ‘১৬২২ ভোটে জিতেছি আমি।’
 
যদিও পোস্টাল ব্যালট ছাড়া মমতার সঙ্গে শুভেন্দুর জয়ের ব্যবধান ৯ হাজার ৭৮৭ ভোটের। তার পর সাংবাদিক বৈঠকে নন্দীগ্রামে হেরে গিয়েছেন বলে জানান মমতা। 

তিনি বলেন, ‘নন্দীগ্রাম যা রায় দেব, মাথা পেতে নেব।’ 

এর কিছু পরে টুইট করে তৃণমূলের তরফে জানানো হয়, নন্দীগ্রামে গণনা এখনও চলছে। কোনও রকম জল্পনায় কান না দেওয়ার জন্যও অনুরোধ করা হয় ওই টুইটে।

তবে নিজের হারলেও দলের জয়ের জন্য বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা। 

তিনি বলেন, ‘বাংলার জয়ের জন্য সকলকে অভিনন্দন। বাংলার জয়, মানুষের জয়। বাংলা আজ ভারতকে বাঁচিয়েছে।’ 

একই সঙ্গে ফলাফল নিয়ে এই বিভ্রান্তির বিরুদ্ধে আদালতে যাবেন বলে জানিয়েছেন মমতা। তার অভিযোগ, ‘আমার কাছে অভিযোগ রয়েছে, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে।’

এর আগে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিল, ১২০২ ভোটে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা। সার্ভারের ত্রুটির জেরে দুপুরে এমনিতেই চল্লিশ মিনিট ভোটগণনা বন্ধ ছিল সেখানে। তার পর মমতার জয়ের খবর সামনে আসার পরও কোনও তথ্য প্রকাশ করতে পারেনি কমিশন। তার পরেই জানা যায়, শুভেন্দু জয়ী হয়েছেন। তবে কমিশনের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

এসবি/ই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়