ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইএমএফের ঋণ পেতে বিদ্যুতের দাম ৬৬ শতাংশ বাড়ালো শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৩  
আইএমএফের ঋণ পেতে বিদ্যুতের দাম ৬৬ শতাংশ বাড়ালো শ্রীলঙ্কা

অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা আইএমএফের ঋণ পেতে বিদ্যুতের দাম ৬৬ শতাংশ বাড়ালো।  

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে বেলআউট ঋণ নেওয়ার চেষ্টা করছে দেশটি। ঋণ পাওয়ার পূর্ব শর্ত হিসবে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। 

শ্রীলঙ্কার জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা মূল্য বৃদ্ধির এই ঘোষণা দেন। গত বছরও ৭৫ শতাংশ বেড়েছিল বিদ্যুতের দাম। ফলে ইতোমধ্যে গত বছরের তুলনায় জানুয়ারিতে ৫৪ শতাংশ বেশি মূল্যস্ফীতি ও ৩৬ শতাংশ পর্যন্ত আয়করের বোঝায় চরম দুর্দশায় আছে দেশটির জনগণ। সর্বশেষ এই উদ্যোগে তাদের দুর্ভোগ আরও বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানান। 

সেপ্টেম্বরে আইএমএফ শ্রীলঙ্কাকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার বিষয়টিতে নীতিগতভাবে সম্মত হয়। তবে আইএমএফের এই ঋণ পাওয়ার পূর্ব শর্ত হিসেবে রয়েছে কর বাড়িয়ে দেওয়া, ভর্তুকি প্রত্যাহার করা ও সরকারি প্রতিষ্ঠানের দেনা কমানোর মতো বিষয়গুলো।
গত বছরের জুলাইতে ক্ষমতা গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সরকার বিভিন্ন ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে।

বিশ্লেষকদের মতে, বিদ্যুতের দাম বাড়ানোর কারণে মূল্যস্ফীতি আরও বাড়বে। গত বছরের সেপ্টেম্বরে নতুন রেকর্ড গড়ে মূল্যস্ফীতি ৭৩ দশমিক ৭ শতাংশে পৌঁছায়।

তথ‌্যসূত্র: রয়টার্স

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়