ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোরআন অবমাননা: সুইডেনের কূটনীতিকদের তলব সৌদি ও ইরানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ২১ জুলাই ২০২৩   আপডেট: ১৭:৪৩, ২১ জুলাই ২০২৩
কোরআন অবমাননা: সুইডেনের কূটনীতিকদের তলব সৌদি ও ইরানের

কোরআন অবমাননা ইস্যুতে সুইডেনের কূটনীতিকদের তলব করেছে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ সৌদি আরব ও ইরান। শুক্রবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ইরাক দূতাবাসের সামনে সালওয়ান মোমিকা নামের এক শরণার্থী পবিত্র কোরআনের উপর পা রেখেছিলেন। তবে এবার তিনি কোরআন পোড়াননি। এ ঘটনায় মুসলিম বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে। এর আগে গত মাসে সালওয়ান স্টকহোমের প্রধান মসজিদের বাইরে কোরআন পুড়িয়েছিলেন। এর জন্য তাকে সুইডেনের আদালত অনুমতিও দিয়েছিল।

আরো পড়ুন:

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা সুইডিশ চার্জ ডি অ্যাফেয়ার্সকে ‘একটি প্রতিবাদ নোট দেবে যাতে সুইডিশ কর্তৃপক্ষ এই অপমানজনক কাজগুলি বন্ধ করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, মোমিকার কর্মকাণ্ডের অনুমতির নিন্দা জানাতে এবং স্টকহোমকে এই ধরনের কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে সতর্ক করার জন্য তেহরানে সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে।

কানানি বলেন, ‘আমরা সুইডেনে বারবার পবিত্র কোরআন ও ইসলামিক পবিত্রতা অবমাননার তীব্র নিন্দা জানাই এবং বিশ্বজুড়ে মুসলমানদের অনুভূতিতে উস্কানি দেওয়ার পরিণতির জন্য সুইডিশ সরকারকে সম্পূর্ণভাবে দায়ী করি।’

এর আগে বৃহস্পতিবার ইরাকে সুইডেনের দূতাবাসে হামলা চালিয়েছিল বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইরাক।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়