ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোদির বিরুদ্ধে ১৭ হাজার ভারতীয়ের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ২৩ এপ্রিল ২০২৪   আপডেট: ২৩:০২, ২৩ এপ্রিল ২০২৪
মোদির বিরুদ্ধে ১৭ হাজার ভারতীয়ের চিঠি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি লিখেছেন দেশটির ১৭ হাজার ৪০০ নাগরিক। ফলে একপ্রকার চাপে পড়েই প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে কমিশন। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

রোববার রাজস্থানের বাঁশওয়ারায় জনসভায় মোদি বলেছিলেন, ‘সরকারে থাকাকালে কংগ্রেস বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সবার আগে। অর্থাৎ দেশের সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে, যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে। অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হবে দেশের সম্পদ। কংগ্রেসের ইস্তেহারেই বলা হয়েছে, মা-বোনদের সোনার গয়নার হিসেব করে সেই সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিংয়ের সরকার তো বলেই দিয়েছে, দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই। আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না।’

আরো পড়ুন:

লোকসভা নির্বাচন চলাকালে প্রধানমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা শুরু করেছে কংগ্রেস। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ রাহুল গান্ধী বলেছেন, ‘প্রথম দফার ভোট শেষ হতেই হতাশ হয়ে পড়েছেন মোদি। সেই জন্যই মিথ্যা কথা বলে আমজনতার নজর ঘোরাতে চাইছেন। কিন্তু দেশের মানুষ সমস্ত সমস্যার কথা মাথায় রেখেই ভোট দেবেন।’

মোদির সেই মন্তব্য নিয়ে কমিশনে অভিযোগ করেছে কংগ্রেস ও সিপিআইএম লিবারেশন। শুধু তাই নয়, প্রায় ১৭ হাজার ৪০০ সাধারণ নাগরিকও অভিযোগ করেছেন মোদির বিরুদ্ধে। 

ওই চিঠিতে বলা হয়েছে, ‘প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, সেটা ভারতের একাংশের নাগরিকের সাংবিধানিক অধিকারে আঘাত। মুসলিম সম্প্রদায়ের উপর সরাসরি আক্রমণ।’

নাগরিকদের সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন মোদির মন্তব্য খতিয়ে দেখছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়