ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বিমান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৪ ফেব্রুয়ারি ২০২৬  
ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বিমান

মার্কিন সেনাবাহিনী একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। মঙ্গলবার আরব সাগরে আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীটির কাছে ড্রোনটি ‘আক্রমণাত্মকভাব ‘ এগিয়ে এসেছিল বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনার আয়োজনের চেষ্টা করার সময় এই ঘটনাটি ঘটলো।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হলে, যদি কোনও চুক্তিতে পৌঁছাতে না পারে তবে ‘খারাপ জিনিস’ ঘটতে পারে।

আরো পড়ুন:

ড্রোনটি ভূপাতিত করার খবর প্রকাশের পর তেলের দাম প্রতি ব্যারেলে ১ ডলারেরও বেশি বেড়ে গেছে।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরানি শাহেদ-১৩৯ ড্রোনটি ‘অস্পষ্ট উদ্দেশ্য নিয়ে’ রণতরীটির দিকে উড়ছিল এবং একটি এফ-৩৫ মার্কিন যুদ্ধবিমান এটিকে গুলি করে ভূপাতিত করে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, “আব্রাহাম লিংকনের একটি এফ-৩৫সি যুদ্ধবিমান আত্মরক্ষার জন্য এবং বিমানবাহী রণতরী ও এতে থাকা কর্মীদের সুরক্ষার জন্য ইরানি ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে।”

ইরানের জাতিসংঘ মিশন এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে কারণটি অজানা।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়