ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বর্ণ চুরি করে গাধার পিঠে চড়ে পালালো চোর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
স্বর্ণ চুরি করে গাধার পিঠে চড়ে পালালো চোর

চুরির পর চোর ঘটনাস্থল দ্রুত ত্যাগ করবে এটাই সারাজীবন শুনে এসেছেন। এর ব্যতিক্রম ঘটনা ঘটেছে তুরস্কের মধ্যাঞ্চলীয় শহর কায়সেরিতে। সেখানে স্বর্ণ চুরির পরে এক চোর গাধার পিঠে চড়ে ধীরেসুস্থে ঘটনাস্থল ত্যাগ করেছে।

ব্রিটিশ সংবাদমাদ্যম টেলিগ্রাফ জানিয়েছে, একটি ফর্কলিফট দিয়ে চোর প্রথমে দোকানের দরজা ভেঙে ফেলে। পরে সে দোকানের ভেতরে থাকা আলমারিটি ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। ওই আলমারি থেকে সে ১৫০ গ্রাম ওজনের স্বর্ণের গহনাগুলো সাথে থাকা ব্যাগে ভরে নেয়। এরপর সে দোকানের ভাঙা দরজা দিয়ে বের হয়ে বাইরে রাখা গাধার পিঠে চড়ে এলাকা থেকে বের হয়ে যায়।

ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ২৬ বছর বয়সী ওই চোরকে খুঁজে পায় এবং গ্রেপ্তার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ কর্মকর্তারা চুরি করা সোনার গয়না খুঁজে পান, যা একটি কালো প্লাস্টিকের ব্যাগে মোড়ানো এবং একটি কাদামাটির পাত্রে পুঁতে রাখা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, আংটি, নেকলেস এবং ব্রেসলেট সহ জিনিসপত্রগুলো তাদের মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে।


 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়