ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৌদি আরবে রোজা বুধবার থেকে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:০৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
সৌদি আরবে রোজা বুধবার থেকে

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশটিতে প্রথম রোজা শুরু হবে। খবর খালিজ টাইমস।

এশিয়ার দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে বলে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার হবে রমজান মাসের প্রথম দিন। একইভাবে ব্রুনেইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সে দেশে রমজানের চাঁদ দেখা যায়নি।

আরো পড়ুন:

তুরস্ক আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, রমজানের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে সেখানে রোজা শুরু হবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়