ইউরোপে ছড়িয়ে পড়তে পারে চিকনগুনিয়া
একটি গবেষণায় দেখা গেছে, অত্যন্ত যন্ত্রণাদায়ক গ্রীষ্মমন্ডলীয় রোগ চিকনগুনিয়া এখন ইউরোপের বেশিরভাগ অংশে মশার মাধ্যমে সংক্রমিত হতে পারে।
জলবায়ু সংকটের কারণে উচ্চ তাপমাত্রার ফলে স্পেন, গ্রিস ও অন্যান্য দক্ষিণ ইউরোপীয় দেশগুলোতে বছরের ছয় মাসেরও বেশি সময় ধরে এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে বছরে দুই মাস সংক্রমণ সম্ভব।
বিজ্ঞানীরা বলেছেন, বৈশ্বিক উষ্ণতা অব্যাহত থাকার অর্থ হল রোগটি উত্তর দিকে আরো প্রসারিত হওয়া সময়ের ব্যাপার মাত্র।
সাম্প্রতিক দশকগুলোতে ইউরোপে আক্রমণকারী এশিয়ান টাইগার মশার ভাইরাসের ইনকিউবেশন সময়ের উপর তাপমাত্রার প্রভাব সম্পূর্ণরূপে মূল্যায়ন করার জন্য এই বিশ্লেষণটিই প্রথম। গবেষণায় দেখা গেছে, সংক্রমণ ঘটার জন্য যে সর্বনিম্ন তাপমাত্রা প্রয়োজন বর্তমানে তা পূর্ববর্তী কম শক্তিশালী অনুমানের তুলনায় ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কম। বিষয়টি ‘বেশ আশ্চর্যজনক’ পার্থক্য উপস্থাপন করছে।
চিকুনগুনিয়া ভাইরাস প্রথম ১৯৫২ সালে তাঞ্জানিয়ায় শনাক্ত করা হয়েছিল এবং এটি কেবলমাত্র গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। প্রতি বছর লাখ লাখ মানুষ এতে সংক্রমিত হয়। এই রোগটি তীব্র এবং দীর্ঘস্থায়ী জয়েন্টে ব্যথার কারণ হয়, যা অত্যন্ত দুর্বল করে তোলে এবং ছোট শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে ১০ টিরও বেশি ইউরোপীয় দেশে অল্প সংখ্যক সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছে। তবে ২০২৫ সালে ফ্রান্স ও ইতালিতে ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছিল।
ঢাকা/শাহেদ