ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলে পাল্টা হামলা শুরু করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ইসরায়েলে পাল্টা হামলা শুরু করল ইরান

২০২৪ সালের জানুয়ারিতে ইরানে একটি সামরিক মহড়ার সময় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে।

আরো পড়ুন:

বিবৃতিতে বলা হয়, “ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শত্রু ও অপরাধী শত্রুর আগ্রাসনের জবাবে, দখলকৃত অঞ্চলের দিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রথম ধাপ শুরু হয়েছে।”

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী কিছুক্ষণ আগে জারি এক সতর্ক বার্তায় বলেছে, “ইরান থেকে ছোড়া বেশকিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসছে বলে শনাক্ত করা হয়েছে।” এর ফলে দেশটির বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হচ্ছে।

ইসরালি সেনাবাহিনী আরো বলেছে, “জনসাধারণকে প্রতিরক্ষা দপ্তরের নির্দেশাবলী অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে, ইসরায়েলি বিমান বাহিনী হুমকি মোকাবিলায় এবং যেখানে প্রয়োজন সেখানে হামলা চালিয়ে বিপদ দূর করতে কাজ করছে।”

তারা আরো যোগ করেছে, “প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিশ্ছিদ্র নয়, তাই জনসাধারণের জন্য প্রতিরক্ষা দপ্তরের নির্দেশিকা মেনে চলা অপরিহার্য। জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে তারা যেন ধারাবাহিকভাবে নির্দেশাবলী অনুসরণ করেন।”

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ইরান ইসরায়েলের ওপর ‘প্রতিশোধ’ নিতে এবং ‘কঠোর জবাব’ দিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়