ঢাকা     সোমবার   ১৫ জুন ২০২৬ ||  আষাঢ় ১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

Live সরাসরি: মার্কিন-ব্রিটিশদের তেলবাহী ৩ ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৩, ২ মার্চ ২০২৬   আপডেট: ০০:১৪, ২ মার্চ ২০২৬
মার্কিন-ব্রিটিশদের তেলবাহী ৩ ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিনটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আরো পড়ুন:

রবিবার (১ মার্চ) রাতে এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, হামলার পর ট্যাঙ্কারগুলোতে আগুন ধরে যায়।

তবে স্বাধীন কোনো সূত্র থেকে বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে খবরে লিখেছে আলজাজিরা।

ইরান ‘জাতীয় স্বার্থের জন্য হুমকি’- শুধু এই অভিযোগ তুলে শনিবার (১ মার্চ) সকালে দেশটিতে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে মধ্যযুগীয় ‘জোর যার মুল্লুক তার’ নীতিতে এই হামলায় শনিবার সকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে ইরান সরকার। আগামী দুই-এক দিনের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে বলে জানিয়েছে দেশটি।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুগল হামলার বিরুদ্ধে প্রতিরোধ হামলা চালিয়ে যাচ্ছে ইরান। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি বলেছেন, আত্মরক্ষার ক্ষেত্রে কোনো সীমা নেই। তার এই বক্তব্য থেকে স্পষ্ট, ইরানের বর্তমান সরকার শক্তির শেষবিন্দু দিয়ে লড়াই করতে চায়। অন্যদিকে ট্রাম্প ও নেতানিয়াহুও ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুংকার দিচ্ছেন। উভয় পক্ষ এখনো পর্যন্ত যুদ্ধে অনড়। ফলে শেষ পরিণতি কী হবে, তা দেখতে অপেক্ষা করার বিকল্প নেই।

ঢাকা/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়