ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরাসরি: খামেনি হত্যার নিন্দায় রাহুলের দল, চুপচাপ মোদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫০, ২ মার্চ ২০২৬   আপডেট: ০০:৫১, ২ মার্চ ২০২৬
খামেনি হত্যার নিন্দায় রাহুলের দল, চুপচাপ মোদি

(বাঁ থেকে) ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জাতীয় স্বার্থের হুমকির অজুজাতে সার্বভৌম দেশ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুগল হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস।  

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুগল হামলায় তেহরানে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিবৃতি দিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধীদলীয় নেতা।

আরো পড়ুন:

নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা বিবৃতিতে খাড়গে কড়া ভাষায় লিখেছেন, “আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়া সামরিক হামলার মাধ্যমে পরিচালিত এই টার্গেটেড হত্যাকাণ্ডের দ্ব্যর্থহীন নিন্দা জানানো হচ্ছে।”

তবে খামেনির হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। 

মোদি নেতৃত্বাধীন সরকার শনিবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

সম্প্রতি ভারত সফর করে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মোদি তাকে ‘উত্তম বন্ধু’ হিসেবে অভিহিত করে ইসরায়েলি প্রযুক্তির ভূঁয়সী প্রশংসা করেছেন। একই সঙ্গে নেতানিয়াহুর নেতৃত্বের গুণগান করেছেন। 

নিজ দেশে দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহু আন্তর্জাতিক অঙ্গণে ভাবমূর্তির ব্যাপক সংকট থাকলেও মোদির কাছে তিনি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছেন। ভারত সফর শেষে ইসরায়েলে পৌঁছে ইরান হামলার বোতাম চেপেছেন নেতানিয়াহু।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়