ঢাকা     শুক্রবার   ০৬ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২১ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে সামিল থাকার স্বীকারোক্তি পাকিস্তানি ব্যবসায়ীর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ৫ মার্চ ২০২৬   আপডেট: ২২:২৪, ৫ মার্চ ২০২৬
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে সামিল থাকার স্বীকারোক্তি পাকিস্তানি ব্যবসায়ীর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত একজন পাকিস্তানি ব্যবসায়ী স্বীকারোক্তি দিয়েছে। বুধবার ফেডারেল জুরিকে তিনি জানিয়েছেন, ইরানের বিপ্লবী গার্ড কর্পস তাকে এই পরিকল্পনায় বাধ্য করেছিল। এই পরিকল্পনায় অংশগ্রহণ না করলে তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছিলেন, ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রকারী ব্যক্তি ইরানে বিমান হামলায় নিহত হয়েছেন।

আরো পড়ুন:

২০২৪ সালে বাইডেন প্রশাসনের অধীনে ফেডারেল প্রসিকিউটররা ৫১ বছর বয়সী ইরানি নাগরিক ফরহাদ শাকেরি এবং নিউ ইয়র্কের দুই ব্যক্তিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পসের পক্ষে ভাড়াটে খুনের অভিযান পরিচালনার অভিযোগে অভিযুক্ত করেছিলেন। বিচার বিভাগ তখন বলেছিল, এই পরিকল্পনার লক্ষ্য ছিল ২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নেওয়া।

৪৭ বছর বয়সী আসিফ মার্চেন্ট ব্রুকলিন ফেডারেল আদালতে নিজের আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছেন,  তিনি তেহরানে তার স্ত্রী এবং দত্তক কন্যার প্রাণের ভয়ে এই ষড়যন্ত্রে সামিল হয়েছিলেন।

তিনি বলেছেন, “আমি স্বেচ্ছায় এটি করতে চাইনি।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়