ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজা অভিমুখী নৌবহরের ২ অধিকারকর্মীকে ইসরায়েলের আদালতে হাজির

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ৩ মে ২০২৬  
গাজা অভিমুখী নৌবহরের ২ অধিকারকর্মীকে ইসরায়েলের আদালতে হাজির

অবরুদ্ধ গাজায় ত্রাণবাহী নৌকা নিয়ে যাওয়া দুই বিদেশি অধিকারকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে একটি ইসরায়েলি আদালতে হাজির করা হয়েছে বলে তাদের পক্ষ সমর্থনকারী একটি মানবাধিকার সংস্থা রবিবার (৩ মে) জানিয়েছে।

৫০টিরও বেশি জাহাজের এই নৌবহরটি গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভাঙা এবং বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে রসদ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফ্রান্স, স্পেন ও ইতালি থেকে যাত্রা শুরু করেছিল। বৃহস্পতিবার ভোরে গ্রিসের উপকূলবর্তী আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী তাদের আটক করে। 

আরো পড়ুন:

ইসরায়েল জানিয়েছে, তারা ১৭৫ জন কর্মীকে আটক করেছে, যাদের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে।

স্পেনের নাগরিক সাইফ আবু কেশেক এবং ব্রাজিলের থিয়াগো আভিলা রবিবার আশকেলনের আদালতে হাজির হন।

মানবাধিকার সংস্থা আদালাহর আন্তর্জাতিক অ্যাডভোকেসি সমন্বয়কারী মিরিয়াম আজেম এএফপিকে বলেন, “রাষ্ট্র তাদের আটকাদেশ চার দিন বাড়ানোর জন্য আবেদন করেছে।”

শনিবার আদালাহ জানিয়েছে, তাদের আইনজীবীরা আশকেলনের শিকমা কারাগারে আটক দুই কর্মীর সঙ্গে দেখা করেছেন।

আভিলা আইনজীবীদের বলেছেন, জাহাজগুলো জব্দ করার সময় তিনি “চরম নৃশংসতার শিকার হয়েছিলেন। তাকে মুখ নিচে করে মেঝেতে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং এতটাই নির্মমভাবে পেটানো হয়েছিল যে তিনি দুবার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।”

আদালাহ-এর তথ্যমতে, ইসরায়েলে পৌঁছানোর পর থেকে তাকে ‘নিঃসঙ্গ ও চোখবাঁধা অবস্থায় রাখা হয়েছিল।’

সংস্থাটি জানায়, আবু কেশেককে ‘হাত বাঁধা ও চোখ বাঁধা অবস্থায়... এবং তাকে আটক করার মুহূর্ত থেক ‘ ইসরায়েলে পৌঁছানো পর্যন্ত ‘মেঝেতে উপুড় হয়ে শুয়ে থাকতে বাধ্য করা হয়েছিল।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়