ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রেনে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৫

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ৮ অক্টোবর ২০২২   আপডেট: ১৬:৪০, ৮ অক্টোবর ২০২২
ট্রেনে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৫

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনের ভেতর ১৭ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ৫ বখাটেকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ।

শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে তুরাগ কমিউটার ট্রেনে ওই কিশোরী গণধর্ষণের শিকার হয়। তাকে ধর্ষণ করে ট্রেনেই ফেলে যায় দুর্বৃত্তরা।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস রাইজিংবিডিকে বলেছেন, ওই কিশোরীর বাড়ি নেত্রকোনায়। বাবা-মার সঙ্গে রাগ করে সে ঢাকায় এসেছিল। কমলাপুরে এসে ধর্ষণের শিকার হয়েছে সে। আমরা এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছি। একজন পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

পুলিশ জানিয়েছে, কিশোরীকে গণধর্ষণের ঘটনায় আনোয়ার হোসেন, মো. নাজমুল, রোমান প্রকাশ কালু, মো. নাঈম ও সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডে চেয়েছে পুলিশ।

মাকসুদ/বুলবুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়