ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএসবির খায়রুল বাশারের ৪২ কোটি টাকার সম্পদ জব্দ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২৫  
বিএসবির খায়রুল বাশারের ৪২ কোটি টাকার সম্পদ জব্দ 

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার।

প্রতারণা মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের মালিকানাধীন প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, খায়রুল বাশার বাহার ও তার সহযোগীরা সাধারণ ছাত্র-ছাত্রীদের যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।

আরো পড়ুন:

প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ার পর গুলশান (ডিএমপি) থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গত ৪ মে তার বিরুদ্ধে মামলা করা হয়। পরবর্তীতে গত ১৪ জুলাই ধানমন্ডি এলাকা থেকে সিআইডি তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

তদন্তে বেরিয়ে আসে, অভিযুক্ত প্রতারণার অর্থ দিয়ে ১২২ দশমিক ৪৫ শতাংশ জমি কিনেছেন খায়রুল বাশার, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকা। সিআইডির আবেদনের প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ আদালত তার নামে থাকা উক্ত স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী পরিচয় দিলেও মো. খায়রুল বাশার বাহার মূলত সংঘবদ্ধ প্রতারক চক্রের সহায়তায় সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তার নামে দেশের বিভিন্ন স্থানে আরো স্থাবর ও অস্থাবর সম্পদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

ঢাকা/মাকসুদ/সাইফ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়