ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করে বিজ্ঞপ্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:২৭, ৬ নভেম্বর ২০২৫
দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করে বিজ্ঞপ্তি

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

ওই পোস্টে বলা হয়েছে, সম্প্রতি সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে মেসেজ (বার্তা) দিয়ে অর্থ দাবি করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। আইডিতে বিশিষ্ট ব্যক্তির ছবি থাকা মানে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে মনে করার কারণ নেই।

প্রতারকদের এ ধরনের মেসেজে সাড়া না দিতে সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/মাকসুদ/সাইফ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়