স্কুল ও হাসপাতালে আক্রমণে জাতিসংঘের গভীর উদ্বেগ
ইরানে ও অঞ্চলে বেসামরিক নাগরিক, তাদের অবকাঠামো, স্কুল ও হাসপাতালে আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
জাতিসংঘের শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক বিশেষ প্রতিনিধি ভানেসা ফ্রেজিয়ার এবং শিশুদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিনিধি নাজাত মাল্লা এম’জিদ এক যৌথ বিবৃতি দেন।
বিবৃতিতে তারা বলেছেন, “আমরা বেসামরিক নাগরিক, তাদের অবকাঠামো, স্কুল ও হাসপাতালের ওপর আক্রমণে গভীরভাবে উদ্বিগ্ন। স্কুল ও হাসপাতাল আক্রমণের উদ্দেশ্য হতে পারবে না।”
সংশ্লিষ্টদের অবিলম্বে সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়ে তারা আরো বলেন, “সর্বাধিক সংযম বজায় রাখা অপরিহার্য এবং সব পক্ষকে সর্বদা আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইন সম্পূর্ণভাবে মেনে চলতে হবে।”
ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় অন্তত ১৬৫ জন নিহত হয়েছে। যার মধ্যে অধিকাংশই শিশু। এছাড়া, হামলায় দেশের নয়টি হাসপাতাল গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকা/ইভা