ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইনমন্ত্রীর একান্ত সচিব নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬  
আইনমন্ত্রীর একান্ত সচিব নিয়োগ

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাজ্জাদুর রহমান।

এর আগে তিনি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকায় কর্মরত ছিলেন।

আরো পড়ুন:

গত ১৮ ফেব্রুয়ারি তার নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন শুরু করেন সাজ্জাদুর রহমান। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

জানা গেছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বদলি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপ-সচিব (প্রশাসন-১) এ.এফ.এম গোলজার রহমান।

প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রণালয়ের মন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের  সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. সাজ্জাদুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। নতুন আদেশে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে মন্ত্রীর একান্ত সচিব হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালযে নিয়োগ ও বদলি করা হয়েছে।

এর আগে, ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ১৮ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন মো. আসাদুজ্জামান। 

ঢাকা/নাজমুল/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়