গণভোট নিয়ে এনসিপি নেতারা না বুঝেই বক্তব্য দিচ্ছেন: আইনমন্ত্রী
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “গণভোট নিয়ে এনসিপি নেতারা যেসব বক্তব্য দিচ্ছেন—তা তারা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং আমরা জুলাই সনদের আলোকেই পথ হেঁটে যেতে চাই। ইমোশন ও আইন একসঙ্গে নিয়েই আমরা চলতে চাই।”
সোমবার (১৬ মার্চ) কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৫ আগস্ট পরবর্তী মামলা জট প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমরা সব পক্ষের সঙ্গে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব।”
এ সময় তিনি জানান, বিএনপি সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে।
ঢাকা/কাঞ্চন/রাজীব