ঢাকা     রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁদাবাজি-ছিনতাই রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ আইজিপির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২৬  
চাঁদাবাজি-ছিনতাই রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ আইজিপির

আইজিপি বাহারুল আলম (ফাইল ফটো)

চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে পুলিশ সদর দপ্তরে এক সভায় এ নির্দেশ দেন আইজিপি। তিনি বলেছেন, “যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে।”

আরো পড়ুন:

বাহারুল আলম বলেছেন, “কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক-সংক্রান্ত অপরাধ করলে দল-মত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

আইজিপি মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, “যেকোনো মূল্যে হাইওয়েতে ডাকাতি বন্ধ করতে হবে।” 

হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আইজিপি।

সভায় পুলিশ সদর দপ্তর প্রান্তে অতিরিক্ত আইজি ও  পুলিশের সব ইউনিটের প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং ভার্চুয়ালি রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপাররা অংশ নেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়