ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খোসায় কালো দাগযুক্ত পেঁয়াজ কী খাওয়া যাবে?

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ১৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:০১, ১৯ ডিসেম্বর ২০২৫
খোসায় কালো দাগযুক্ত পেঁয়াজ কী খাওয়া যাবে?

অনেক সময় পেঁয়াজের খোসা ছাড়ালেই কালো ছোপ চোখে পড়ে। মাঝেমধ্যেই কালো লম্বা লাইন দেখা যায় পেঁয়াজের গায়ে। হাত দিলে কালো গুঁড়ার মতো উঠে আসে। বেশিরভাগ ক্ষেত্রে পানি দিয়ে ঘষে ধোয়ার পরও ওই কালো দাগ দূর হয় না। তখন না চাইলেও পেঁয়াজের ওই খোসা বাদ দিতে হয়। কিন্তু পেঁয়াজের এই কালো দাগগুলো কী? এটা কি ফেলে দেওয়া উচিত? চলুন জেনে নেওয়া যাক—

পেঁয়াজের গায়ে কালো দাগগুলো কী?
পেঁয়াজ যে পুষ্টিকর, তা নিয়ে কোনো সন্দেহ নেই। পেঁয়াজে রয়েছে ফাইবার, ফ্ল্যাভনয়েড এবং সালফার সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন ভিটামিন। পেঁয়াজের গায়ে কালো দাগ মানেই যে, পেঁয়াজটি ব্যবহার করা যাবে না, এমনটা নয়। পেঁয়াজের গায়ে কালো দাগের অর্থ হলো—সেখানে ছত্রাক সংক্রমণ ঘটেছে। অ্যাসপারগিলাস নাইজার নামে ছত্রাক সংক্রমণের জন্য পেঁয়াজের এমন কালো দাগ দেখা যায়। 

আরো পড়ুন:

ছত্রাক ধরা পেঁয়াজ খেলে কী ক্ষতি হতে পারে?
পেঁয়াজের গায়ের কালো ছোপের অর্থ ছত্রাক সংক্রমণ। এই ছত্রাক মাটিতে থাকে। এই ছত্রাক যদি পেঁয়াজের ভিতর পর্যন্ত পৌঁছে যায়, তখন পেঁয়াজ নরম হয়ে যায় এবং খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। পেঁয়াজের যে যে অংশে কালো ছোপ থাকবে, সেখানটা খাওয়া যাবে না। এই ধরনের কালো ছত্রাক থেকে ওকরাটক্সিন উৎপন্ন হয়। এটি এক ধরনের বিষ। নিয়মিত যদি অল্পমাত্রাতেও এই ওকরাটক্সিন শরীরে প্রবেশ করে, তা হলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। লিভার ও কিডনির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এমনকি ডায়াবেটিস থাকলেও এই ধরনের পেঁয়াজ এড়িয়ে চলতে হবে।

ছত্রাক বাদ দিয়ে পেঁয়াজ ব্যবহার করবেন কীভাবে?
কালো ছত্রাক যদি শুধু পেঁয়াজের ওপরিভাগে থাকে, তাহলে সেই খোসাটা বাদ দিয়ে ব্যবহার করুন। অনেক সময়ে ওই কালো গুঁড়া বা দাগ জল দিয়ে ধুলেও উঠে যায়। সেই পেঁয়াজও আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু কালো ছোপ যদি পেঁয়াজের ভিতর পর্যন্ত পৌঁছায় এবং এর জেরে পেঁয়াজ যদি নরম হয়ে যায়, তাহলে তা রান্নায় ব্যবহার না করাই ভালো।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়