ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের দিন সকালে পাতে পড়ুক ‘শির খুরমা’

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ২১ মার্চ ২০২৬   আপডেট: ০৯:০২, ২১ মার্চ ২০২৬
ঈদের দিন সকালে পাতে পড়ুক ‘শির খুরমা’

মিষ্টি কিছু দিয়ে ঈদের দিনের সকালটা শুরু হলে আনন্দ আরও বেড়ে যায়। মুসলিম বিশ্বে ঈদের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন হলো ‘শির খুরমা’। দুধ, সেমাই, খেজুর এবং নানা ধরনের বাদামের মিশেলে তৈরি খাবারটি স্বাদে যেমন সমৃদ্ধ, তেমনই পুষ্টিতেও ভরপুর। খুব সহজে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু ‘শির খুরমা’। চলুন জেনে নেওয়া যাক, এই রেসিপি তৈরির পদ্ধতি—

উপকরণ
দুধ: ১ লিটার
গুঁড়া দুধ: ১ কাপ
কনডেনসড মিল্ক: আধা কাপ
জাফরান: সামান্য
লবণ: ১ চিমটি
ঘি: ৩ টেবিল চামচ
কাজু, কিশমিশ, পেস্তা, খুরমাকুচি: ২–৩ টেবিল চামচ
সেমাই: আধা প্যাকেট
এলাচি গুঁড়া: সিকি চা-চামচ

প্রথম ধাপ: প্রথমে একটি পাত্রে দুধ ভালো করে জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। এরপর এতে গুঁড়া দুধ, কনডেনসড মিল্ক ও সামান্য জাফরান দিয়ে আরও কিছুক্ষণ জ্বাল দিন। স্বাদের ভারসাম্য রাখতে এক চিমটি লবণ দিন।

দ্বিতীয় ধাপ: এবার অন্য একটি প্যানে ১ টেবিল চামচ ঘি গরম করে তাতে কাজু, কিশমিশ, পেস্তা ও খুরমাকুচি অল্প আঁচে হালকা ভেজে তুলে রাখুন। একই প্যানে বাকি ঘি দিয়ে সেমাই ভেজে নিন। সেমাই থেকে সুন্দর গন্ধ বের হলে সেটি দুধের মধ্যে ঢেলে দিন। এরপর এলাচি গুঁড়া ও কিছু ভাজা শুকনা ফল দিয়ে ৪–৫ মিনিট ফুটিয়ে নিন।

শেষ ধাপ: শেষে বাকি শুকনা ফল দিয়ে সাজিয়ে নিন। চাইলে কয়েকটি গোলাপের পাপড়ি দিয়ে পরিবেশন করতে পারেন। ঈদের সকালকে আরও মিষ্টি করে তুলতে গরম বা ঠান্ডা—দুইভাবেই পরিবেশন করা যায় সুস্বাদু শির খুরমা।

ঢাকা/লিপি/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়