গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু হয়েছে। এ কাজে যুক্তরাজ্যের অভিজ্ঞতা নিতে চায় বাংলাদেশ।
বৃহস্পতিবার সচিবালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠককালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা বলেন।
বৃহস্পতিবার (২১ মে) মন্ত্রীর দপ্তরে দেখা করতে আসেন তিনি । বৈঠকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলিও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
হাইকমিশনার শুরুতেই মন্ত্রীকে নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রী বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা কাজ করছি। এজন্য কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।”
তিনি বলেন, “যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘অফকম’ এর কাজের ধরনটা বাংলাদেশে কাজে লাগানো যায় কিনা, সেটা দেখতে চান।”
সারাহ কুক আশ্বাস দেন, “এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে লন্ডন।” ‘অফকম’ কিভাবে চলে, সেটাও মন্ত্রীকে বুঝিয়ে বলেন তিনি।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতও মন্ত্রীকে অভিনন্দন জানান। তথ্যমন্ত্রী বলেন, “আমরা শুধু স্বাধীনতা চাই না। মানুষ যেন ভুয়া খবর, অপতথ্যের শিকার না হয়, সেটাও নিশ্চিত করতে চাই। এখানে সুইজারল্যান্ডের অভিজ্ঞতা দরকার।”
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রসঙ্গ তোলেন কৃত্রিম বুদ্ধিমত্তার। বলেন, “এআই নতুন দরজা খুলেছে। আবার বড় চ্যালেঞ্জও নিয়ে এসেছে। এটা মোকাবিলা করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশে প্রযুক্তি খাতে বিনিয়োগের অনুরোধও জানান।
ঢাকা/এএএম/এসবি
হাম ও এর উপসর্গে আরো ৭ জনের মৃত্যু