নুসরাত হত্যা মামলার রায়ে সরকারের স্বস্তি
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘অবিশ্বাস্য মনে হলেও বিচার প্রক্রিয়াটা তরান্বিত হয়েছে, দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে, এজন্য সরকারের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘রায় নিয়েও কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়নি। আশা করছি, আমাদের সঙ্গে নুসরাতের পরিবারও সন্তুষ্ট হবে।’
ঢাকা/নঈমুদ্দীন/ইভা
রাইজিংবিডি.কম