ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাসা থেকে ডেকে নিয়ে কিশোরকে খুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২১  
বাসা থেকে ডেকে নিয়ে কিশোরকে খুন

বনানীতে বাসা থেকে ডেকে নিয়ে মো. শাকিল (১৪) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসে পুলিশ।

আরো পড়ুন:

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী রাইজিংবিডিকে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

শাকিল স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করত। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

ওসি ফরমান আলী জানান, বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনানীর স্টার কাবাবের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সন্দেহভাজন খুনিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল কড়াইল বস্তিতে থাকতো। রাতে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর ছুরিকাঘাত করে গুরুতর জখম অবস্থায় তাকে ফেলে যায়। ঘটনার পর বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

ঢাকা/মাকসুদ/বুলাকী 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়