ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় মৃত্যু-শনাক্ত বাড়লো: ২৪ ঘণ্টায় প্রাণ গেলো ২৫ জনের

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২৪ মার্চ ২০২১   আপডেট: ১৬:৪০, ২৪ মার্চ ২০২১
করোনায় মৃত্যু-শনাক্ত বাড়লো: ২৪ ঘণ্টায় প্রাণ গেলো ২৫ জনের

দেশে করোনাভাইরাসে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭৬৩ জন। 

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৬৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৮০ হাজার ৮০৮। 

আরো পড়ুন:

বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ। করোনা থেকে আরও সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন। 

মঙ্গলবার (২৩ মার্চ) দেশে ৩ হাজার ৫৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৮ জন।

ঢাকা/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়