ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লকডাউনে জরুরি ভিসা আবেদন নেবে ভারতীয় হাইকমিশন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ২২ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:৩৪, ২২ এপ্রিল ২০২১
লকডাউনে জরুরি ভিসা আবেদন নেবে ভারতীয় হাইকমিশন

লকডাউনের কারণে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের ভিসা আবেদন সংক্রান্ত সব কাজ বন্ধ রয়েছে।  তবে এই সময়ে জরুরি প্রয়োজনে ভারতে যাওয়ার ভিসা নেওয়া যাবে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে। তবে জরুরি ভিসা ছাড়া দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত থাকবে।

আরো পড়ুন:

বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোয় জরুরি ভিসা ছাড়া বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত রয়েছে। প্রয়োজনে ইমেইল করতে অনুরোধ করা হয়েছে [email protected]

এর আগে প্রথম দফার লকডাউনেও গত ১৪ থেকে ২১ এপ্রিল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ছিল।
 

হাসান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়