ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি সেবা, আইনের চূড়ান্ত অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১২ জুন ২০২৩   আপডেট: ২০:৪৫, ১২ জুন ২০২৩
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি সেবা, আইনের চূড়ান্ত অনুমোদন

ছবি: সংগৃহীত

দেশের নাগরিকদের জন্ম নিবন্ধন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন পরিচালিত করতে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, এই আইনের অধীনে নাগরিকদের জন্ম নিবন্ধন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন পরিচালিত হবে। যে কোনও নাগরিক জন্মের পর পরই তাদের সনদ নম্বর পাওয়ার অধিকারী হবেন। এটি অপরিবর্তিত হবে।

এটা কোনও সময় পরিবর্তন করা যাবে না। আইনের অধীনে এটি নিবন্ধকের অফিস থাকবে। নিবন্ধকের অফিস নিবন্ধনের কাজটি করবে। নির্বাচন কমিশনের কাজ শুধু ভোটার তালিকা তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকবে।

যে সার্ভার আছে তা নির্বাচন কমিশনের অধীন, সেটি কী হবে- জানতে চাইলে তিনি বলেন, আইন অনুযায়ী নতুন নিবন্ধক থাকবে, তার অধীনে স্থানান্তর হবে। ভোগান্তি দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য সব নাগরিকের একটি ইউনিক নম্বর।

সচিব জানান, আইনের অধীনে একটি নিবন্ধক অফিস থাকবে। তারা জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ করবে।

আসাদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়