ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‌‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সাথে সচিবালয় সংযুক্ত পরিষদের সম্পৃক্ততা নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ১২ মে ২০২৫   আপডেট: ২২:২৪, ১২ মে ২০২৫
‌‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সাথে সচিবালয় সংযুক্ত পরিষদের সম্পৃক্ততা নেই’

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সাথে কো‌নো সম্পৃক্ততা নেই জা‌নি‌য়ে নেতাকর্মী‌দের পাচঁ‌টি নি‌র্দেশনা দি‌য়ে‌ছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ।

সোমবার (১২ মে) বিকেলে স‌চিবাল‌য়ে অনু‌ষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শে‌ষে সংগঠন‌টির নেতারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় সিনিয়র সচিব তাদের দাবি অনুযায়ী উপসচিবের ছয়টি পদ সংরক্ষণের মঞ্জুরি জ্ঞাপনের সুসংবাদ দেন এবং নিয়মতান্ত্রিক সব দাবি সুবিবেচনার আশ্বাস দেন ব‌লেও জানান নেতারা।

সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

পাচ‌ নি‌র্দেশনা:
১। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ যেহেতু সচিবালয়ের সব সংগঠনসমূহের প্রতিনিধিত্বকারী একটি ঐতিহ্যবাহী ও দায়িত্বশীল ভূমিকা পালনকারী সংগঠন। সেহেতু সরকারি সিদ্ধান্ত, শৃঙ্খলা ও পরিশীলিত আচরণের প্রতি সচেতন থেকে পরিষদের সদস্যরা তাদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনায় সর্বদা সচেষ্ট থাকবে।
২। বর্তমান সরকার ও প্রশাসনকে সহায়তা প্রদান ও দাবি-দাওয়া আদায় এই সংগঠন নিয়মতান্ত্রিকপন্থা থেকে বিচ্যুত হবে না এবং কোন ব্যক্তি বা গোষ্ঠীর হঠকারী সিদ্ধান্ত ও বিশৃঙ্খলা সৃষ্টিতে কোন রূপ সহায়তা প্রদান করবে না এবং কাউকে অশান্ত পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ প্রদান করবে না।

৩। গণমাধ্যমে প্রকাশিত কোন গুজবে বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোন কার্যক্রমে বা মব সৃষ্ট কাজে অংশগ্রহণ থেকে বিরত ও সতর্ক থাকার জন্য সাধারণ কর্মচারীদেরকে পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো যাচ্ছে। উপরন্তু এরূপ অনিয়মতান্ত্রিক ও অযৌক্তিক কাজে নিয়োজিত ব্যক্তিগণকে সচিবালয় অঙ্গনে সব ধরনের কাজ থেকে বিরত রাখার জন্য সরকারকে সহায়তা প্রদানের নিমিত্বে যথাসাধ্য প্রস্তুত থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
৪। সচিবালয়ের বাইরে অবস্থিত কোন সংগঠন কর্তৃক আহত কোন প্রকার কর্মসূচিতে অংশগ্রহণ না করার জন্য সচিবালয়ের সকল স্তরের কর্মচারীদেরকে অনুরোধ জানানো যাচ্ছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে সর্তকতামূলক বার্তা প্রাপ্তির পরও যদি কোন কর্মচারী উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন তার জন্য উক্ত কর্মচারীকে যাবতীয় দায় দায়িত্ব বহন করতে হবে এবং সংযুক্ত পরিষদের পক্ষ থেকে কোনরূপ সহযোগিতা প্রদান করা হবে না।

৫। বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সাথে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের কোন সম্পৃক্ততা নেই বিধায় উক্ত সংগঠনের কোন কর্মসূচিতে অংশগ্রহণ না করা ও এ বিষয়ে সতর্ক থাকার জন্য সচিবালয়ে অভ্যন্তরে কর্মরত সব স্তরের কর্মচারীদের পুনঃঅনুরোধ জানানো যাচ্ছে।

সভায় বক্তব‌্য রা‌খেন সংগঠনের প্রধান উপদেষ্টা তোয়াহা, বায়েজিদ হাসান, নুরুজ্জামাল, সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন, প্রচার সম্পাদক সুমন মিজানুর রহমান, রহমত উল্লাহ বাবু, আশরাফুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, মো. বিপুল, আরিফুর রহমান, বাবুল আক্তার, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মিজানুর রহমান, আরিফ হোসাইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শাহিন গোলাম রাব্বানী, সাব্বির আহমেদ, রুহুল আমিন, মো. আরিফ, আব্দুল কাদের, সোহেল রানা, আহসান হাবীব সিয়াম, শাহাদাত হোসেন, শামীমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারী সংগঠনের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়