আবাসিক হলের কক্ষ থেকে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অরুপ রতন কনিস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হলের কক্ষ থেকে অরুপ রতন কনিস্ক নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা একে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান হলের শিক্ষার্থীরা।
কনিস্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০-২০২১ শিক্ষার্থী (৫০ ব্যাচ)।
হলসূত্র জানায়, ঈদের ছুটিতে ৪১৩ নম্বর কক্ষের অন্য শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করায় রুমে একাই ছিলেন কনিষ্ক। বুধবার দুপুর দুইটা নাগাত কনিষ্কের রুমে নক করে সামনের রুমের এক শিক্ষার্থী। এ সময় অনেকক্ষণ পেরিয়ে গেলেও সারা না পেয়ে ওই শিক্ষার্থী আরো একজনকে ডেকে আনেন। তখন দুইজন একত্রে নক করলেও কেউ ভেতর থেকে সারা না পেয়ে জানালার গ্লাস ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এরপর দরজা ভেঙে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করে। সে সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ আসলে মৃতদেহটি নামানো হবে।
ঢাকা/আহসান/জান্নাত