ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইনশৃঙ্খলা পরিস্থিতি: অভিযোগ জানাতে পুলিশের হট লাইন চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ২ ফেব্রুয়ারি ২০২৬  
আইনশৃঙ্খলা পরিস্থিতি: অভিযোগ জানাতে পুলিশের হট লাইন চালু

আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত যেকোনো অভিযোগ বা জরুরি তথ্য এখন সরাসরি পুলিশের অপারেশনস কন্ট্রোল রুমে জানাতে পারবেন সাধারণ মানুষ। এজন্য পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে তিনটি মোবাইল নম্বর চালু রাখা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সাল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন:

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ, তথ্য বা জরুরি সহায়তার প্রয়োজন হলে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশনস কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৩২০০০১২২৩, ০১৩২০০০১৩০০ ও ০১৩২০০০১২৯৯–এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব নম্বর ২৪ ঘণ্টা চালু থাকবে। জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়