ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ফাইল ফটো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  সামনে রেখে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ইসি সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। ভাষণটি আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বেতার ও দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার হবে।

আরো পড়ুন:

ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি জনগণকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন বলে জানা গেছে। 

সিইসি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করতে কমিশনের দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করবেন।
এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

ঢাকা/এমএসবি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়